কালিয়াচকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতী
দি নিউজ লায়নঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক সার্প-শ্যুটারকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কালিয়াচকের খাসচাঁদপুর এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ। ধৃত ওই দুষ্কৃতী বিভিন্ন অপরাধমূলক ঘটনায় যুক্ত রয়েছে বলেও পুলিশের কাছে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে ওই দুষ্কৃতী গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ। এরপরই শুক্রবার বড়দিনের রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক ২ গ্রাম পঞ্চায়েতের খাস চাঁদপুর এলাকা থেকেই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতের নাম সাদ্দাম হোসেন (২৪)। তার বাড়ি হাজিনগর এলাকায়। এদিন রাতে অভিযুক্ত ওই যুবক বাড়িতে এসেছিল। তখনি পুলিশ গোপনে খবর পেয়ে ওই দুষ্কৃতীর বাড়ি ঘিরে ফেলে। এরপর তাকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার করা হয়।কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক সংঘর্ষ , খুন , ছিনতাই মামলার অভিযোগ রয়েছে।
এলাকারই গ্যাংস্টারদের সঙ্গে থেকে সার্প-শু্্যটার হিসেবে কাজ করতো ধৃত ওই দুষ্কৃতী। তবে এতদিন সে সীমান্তের ওপারে অবৈধভাবে গিয়ে গা ঢাকা দিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এদিন কালিয়াচকে ফিরতেই পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ।

Post a Comment